| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬‌ দিন ইতালির ভিসা আবেদন বন্ধ থাকবে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৩:০৭:৩৬:অপরাহ্ন  |  ১৫০৪৫১১ বার পঠিত
৬‌ দিন ইতালির ভিসা আবেদন বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার: প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ ও সিস্টেম আপগ্রেডেশনের কারণে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ ছয় দিন বন্ধ থাকবে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় এই তথ্য জানায়।

বার্তায় বলা হ‌য়ে‌ছে, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী সমস্ত ইতালিয়ান ভিসা অফিসে কোনো ধরনের আবেদন জমা দেওয়া সম্ভব হবে না। প্রযুক্তিগত উন্নয়ন কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভিএফএস গ্লোবালকে আবেদনপত্র গ্রহণ না করার পাশাপাশি প্রত্যাহারের অনুরোধ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে জমা দেওয়া আবেদনের বিপরীতে দূতাবাস যদি অতিরিক্ত কোনো কাগজপত্র চেয়ে থাকে, কেবল সেই নথিপত্রগুলো ওই সময়ে জমা নেওয়া হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা এর কাছাকাছি সময়ে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ একটি ভিসা ইস্যু বা অনুমোদনের জন্য নূন্যতম ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪