| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৯:০৪:৪৪:অপরাহ্ন  |  ১৩১৮৬৯৩ বার পঠিত
হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ

স্টাফ রিপোর্টার: সারাদেশে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের নির্বাচনী কার্যক্রমে বাধা ও হামলার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, সারাদেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে তাদের ওপর হামলা চালানো হচ্ছে। জামায়াতে ইসলামীর নারী কর্মীর সংখ্যা বেশি এবং তারা সক্রিয়ভাবে ভোট প্রার্থনা করায় প্রতিপক্ষ বিএনপি পরিকল্পিতভাবে নারী কর্মীদের টার্গেট করে হামলা করছে।

ডা. তাহের আরও বলেন, এ পর্যন্ত সারাদেশের অন্তত ৯টি এলাকায় হামলার খবর পাওয়া গেছে। প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলে তিনি দাবি করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটি ধর্মীয় দল। আমাদের কাছে ধর্ম ও রাজনীতি আলাদা কিছু নয়। যারা নির্বাচন এলেই মঞ্চে নামাজ পড়ে, তারাই মূলত ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে।

সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জামায়াতে ইসলামী, জামায়াতের নারী শাখা এবং ১১-দলীয় জোট কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম ও এহসানুল মাহবুব জুবায়ের।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪