| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটের প্রচারে অনীহার অভিযোগে মন্ত্রণালয়গুলোকে লিগ্যাল নোটিশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৯:৩৪:১৭:অপরাহ্ন  |  ১৫০০৬৩৪ বার পঠিত
গণভোটের প্রচারে অনীহার অভিযোগে মন্ত্রণালয়গুলোকে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার: সারাদেশে গণভোটের প্রচারণা ব্যাপকভাবে বাড়ানোর লক্ষ্যে প্রতিটি অফিস ও প্রতিষ্ঠানের সামনে দুটি করে ব্যানার টাঙানো নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুজ্জামান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়কে বিবাদী করে এই নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ৭ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী নির্বাচনের পূর্ব পর্যন্ত গণভোটের ব্যাপক প্রচার-প্রচারণার অংশ হিসেবে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের সামনে দুটি করে বড় ব্যানার টাঙানোর কথা থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি।

নোটিশে আরও বলা হয়, মাঠপর্যায়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর মধ্যে গণভোটের প্রচারণা চালাতে অনীহা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে আইনজীবী মো. কামরুজ্জামান বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে আমরা জানতে পারছি, প্রধান উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ বিভাগের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মাঠপর্যায়ের কর্মকর্তারা তা বাস্তবায়ন করছেন না বা অনীহা প্রকাশ করছেন। এ কারণেই সংশ্লিষ্টদের আইনগতভাবে অবহিত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪