| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জ শ্রমিক নেতা হত্যা: ৫ জনকে মৃত্যুদণ্ড, ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ০৬:৩৯:০৭:পূর্বাহ্ন  |  ১৪৯৯০৩২ বার পঠিত
গোপালগঞ্জ শ্রমিক নেতা হত্যা: ৫ জনকে মৃত্যুদণ্ড, ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড

রিপোর্টার্স২৪ ডেস্ক: গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার রায় ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিচারক মো. রহিবুল ইসলাম রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে বাসু কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তার দুই পা ও এক হাত ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়, যেখানে পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০১৭ সালের ২৯ আগস্ট দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরবর্তী সময়ে মামলাটি ২০১৮ সালের ১৬ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ পাঠানো হয় এবং ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষে রায় ঘোষণা করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪