| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘নারীকেন্দ্রিক’ তকমা নয়, ভালো সিনেমাই আসল: রানি মুখার্জি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ২৩:৩২:৪৭:অপরাহ্ন  |  ১৫২২২৮৮ বার পঠিত
‘নারীকেন্দ্রিক’ তকমা নয়, ভালো সিনেমাই আসল: রানি মুখার্জি

বিনোদন ডেস্ক: রানি মুখার্জি অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র মর্দানি-৩ আগামী ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মুক্তির আগে এনডিটিভির সাংবাদিক পদ্মজা যোশির সঙ্গে এক সাক্ষাৎকারে নারীপ্রধান সিনেমা, টাইপকাস্টিং, বয়স, সমাজে নারীর নিরাপত্তা এবং মর্দানি ফ্র্যাঞ্চাইজির ভাবনা নিয়ে স্পষ্ট মত প্রকাশ করেন তিনি।

নারীপ্রধান সিনেমাকে আলাদা করে ‘নারীকেন্দ্রিক’ বলে চিহ্নিত করার প্রবণতার বিরোধিতা করে রানি বলেন, এ ধরনের লেবেল এখন অপ্রাসঙ্গিক। দর্শক সিনেমা দেখে কনটেন্ট ও মান বিচার করে, লিঙ্গ নয়। তার মতে, ছবিকে ভালো বা খারাপ—এই দুই মানদণ্ডেই দেখা উচিত।

বয়স ও বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, নারীদের শুধু রোমান্টিক চরিত্রের গণ্ডিতে আটকে রাখা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। কুছ কুছ হোতা হ্যায়–এর টিনা চরিত্রের উদাহরণ টেনে তিনি বলেন, চরিত্রের মতো মানুষের জীবনও পরিবর্তনশীল।

মর্দানি সিরিজের জন্ম প্রসঙ্গে রানি জানান, নারীদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার প্রতিবাদ থেকেই এই চরিত্রের ভাবনা এসেছে। নির্ভয়া ঘটনার পর তার ভেতরের ক্ষোভ থেকেই শিবানি শিবাজি রায়ের জন্ম। এই চরিত্রের মাধ্যমে তিনি নারীদের শক্তি ও প্রতিবাদের বার্তা দিতে চান।

নারী নিরাপত্তা নিয়ে হতাশা প্রকাশ করে রানি বলেন, ২০১২ সালের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। বাস্তবতা বুঝতে হলে অস্বস্তিকর বিষয় নিয়েও কথা বলা জরুরি।

উল্লেখ্য, যশরাজ ফিল্মস প্রযোজিত মর্দানি-৩ ছবিতে রানি মুখার্জিকে আবারও দেখা যাবে সাহসী পুলিশ কর্মকর্তা শিবানি শিবাজি রায়ের ভূমিকায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪