| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ের পিঁড়িতে বসছেন অদ্রিজা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৬:৩০:২৬:অপরাহ্ন  |  ১৫০৯৫৩১ বার পঠিত
বিয়ের পিঁড়িতে বসছেন অদ্রিজা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: জীবনের নতুন অধ্যায়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী অদ্রিজা রায়। তার আংটিবদলের ছবি প্রকাশ্যে আসার পর ভক্তদের মনে হয়েছে- এ যেন রূপকথার বাগদান।

২৫ জানুয়ারি ভালোবাসার মানুষ ভিগ্নেশ আইয়ারের সঙ্গে বাগদান সেরেছেন অভিনেত্রী। বাগদানের ট্র্যাডিশনাল লুকের ছবি আগেই ভাগ করে নিয়েছিলেন অদ্রিজা। এবার নিজের আংটিবদলের একগুচ্ছ ছবি শেয়ার করলেন অভিনেত্রী। একেবারে অন্য সাজে সেখানে দেখা যাচ্ছে অদ্রিজাকে। 

অদ্রিজার নতুন পোস্টে দেখা যাচ্ছে ভিগ্নেশের সঙ্গে আংটি বদল সারতে। ওয়েস্টার্ন আউটফিটেই এই মুহূর্তটির জন্য সেজেছিলেন তারা। অদ্রিজা পরেছিলেন প্যাস্টেল শেডের গাউন। সঙ্গে মিনিমাল গয়না, হেয়ারস্টাইল ও মেকআপে অদ্রিজাকে লাগছিল বরাবরের মতোই সুন্দরী।

অন্যদিকে ভিগ্নেশ পরেছিলেন ওয়াইন রঙের ব্লেজার ও ট্রাউজার্স। এদিনটা নিয়ে তারা ঠিক কতটা খুশি দু’জনের মুখের চওড়া হাসিই যেন তা বলে দিচ্ছে।

গোলাপের পাপড়ি ছড়ানো ফুলের চাদরের উপর দিয়ে ভেন্যুতে এন্ট্রি নেন অদ্রিজা ও তার হবু স্বামী। হাঁটু মুড়ে বসে অদ্রিজাকে হিরার আংটি পরান ভিগ্নেশ।

ছবি পোস্ট করে ক্যাপশনে অদ্রিজা লেখেন, ‘আমরা’, সঙ্গে উল্লেখ করেছেন তারিখ ২৫ জানুয়ারি। এখনও দিনক্ষণ না ঘোষণা করলেও শোনা যাচ্ছে খুব শিগগিরিই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

উল্লেখ্য, কাজের সূত্রে বছর অদ্রিজা রায় মুম্বাইয়ের বাসিন্দা। বাংলা টেলিভিশনের গণ্ডি পেরিয়ে বর্তমানে সেখানে চুটিয়ে কাজ করছেন। ‘অনুপমা’ সিরিয়ালের সুবাদে হিন্দি টেলিদর্শকমহলের কাছে তিনি বেশ পরিচিত।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪