রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার পদত্যাগের ঘোষণা দিয়ে বিতর্কের মধ্যেই পড়ে গিয়েছিলেন তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বমিত্র চাকমা বলেন, শিক্ষার্থীরা চাইছেন আমি দায়িত্বে থাকি। যারা রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারাও রাজনৈতিক প্ররোচনায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং আমার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, সম্প্রতি কয়েকজন ছাত্রী বহিরাগতদের হয়রানির শিকার হয়েছেন। প্রশাসনের ব্যর্থতার কারণে শিক্ষার্থীরা চান না যে তিনি দায়িত্ব থেকে সরে যাক।
সর্বমিত্র জানান, তার পূর্বের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচনা থাকলেও শিক্ষার্থীরা তার কর্মতৎপরতা ও দায়বদ্ধতা দেখে সমর্থন জানিয়েছেন। তাই তিনি শিক্ষার্থীদের ইচ্ছার প্রেক্ষিতে দায়িত্বে বহাল থাকবেন।
একই সময়ে, গতকাল তিনি আইনি নোটিশ পেয়েছেন। জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সহ-সভাপতি নুরুল গনি সগীর একটি ফেসবুক পোস্ট ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে সর্বমিত্রকে নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, ১০ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে ফৌজদারিতে ব্যবস্থা নেওয়া হবে। তবে আইনি নোটিশ প্রাপ্তির ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সর্বমিত্র কোনো পদক্ষেপ নেননি।
নোটিশ বিষয়ে মন্তব্য করতে গিয়ে সর্বমিত্র বলেন, আমি এখনও নোটিশটি পড়িনি। এটি অফিসে রাখা আছে। নোটিশে কী লেখা আছে তা সম্পর্কেও আমি ওয়াকিবহাল নই। পরে জানালে, আমি বিষয়টি গ্রহণ করব। তিনি নুরুল গণির প্রক্রিয়ার কথাও উল্লেখ করে বলেন, বিষয়টি নিয়ে উভয়েই সচেতন।
রিপোর্টার্স২৪/ঝুম