| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ কিশোরগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৪:৩৯:০৭:পূর্বাহ্ন  |  ১২৫৯২৩০ বার পঠিত
আজ কিশোরগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক : নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার জেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন শফিকুর রহমান।

দলের আমিরের আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সকাল থেকে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম বলেন, আমরা প্রত্যাশা করি সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন। দলমত নির্বিশেষে জামায়াতের আমিরের বক্তব্য শুনবার জন্য মানুষ উপস্থিত হবেন। নির্বাচনের আগে জামায়াতের আমিরের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত।

তিনি কিশোরগঞ্জের ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি জামায়াত মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন। কিশোরগঞ্জের সমস্যাগুলো সমাধানে নানা পরিকল্পনা তুলে ধরবেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪