| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটের মাঠে ‘ম্যাডাম ফুলি’

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১০:৫৭:০৪:পূর্বাহ্ন  |  ১৪৩৪৮০৩ বার পঠিত
ভোটের মাঠে ‘ম্যাডাম ফুলি’

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। সারা দেশে বইছে নির্বাচনের উত্তাপ হাওয়া। নির্বাচনি প্রচারে দেখা গেল ‘ম্যাডাম ফুলি’ খ্যাত আলোচিত চিত্রনায়িকা শিমলাকে।  

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে দেশের শিল্পীদের একটি দলকে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা যায়।

শিমলা ছাড়াও এ দলে ছিলেন- সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদ। পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা।

ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিল্পীরা। এ সময় শিমলা বলেন, আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।

১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ সিনেমা দিয়েই দর্শক হৃদয়ে জায়গা করে নেন শিমলা। শুধু তাই নয়, অভিষেক চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। পরবর্তীতে বেশ কিছু সিনেমা উপহার দেন এই অভিনেত্রী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪