| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অশ্লীল কনটেন্টের অভিযোগে বন্ধ হলো ১৮ ওটিটি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৬:৩২:২১:অপরাহ্ন  |  ১৪১১২০৩ বার পঠিত
অশ্লীল কনটেন্টের অভিযোগে বন্ধ হলো ১৮ ওটিটি

স্টাফ রিপোর্টার: অতিমাত্রায় অশ্লীল কনটেন্ট দেখানোর অভিযোগে ভারতে বন্ধ করে দেয়া হলো ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম। ১৪ মার্চ একই সঙ্গে এই ওটিটি প্লাটফর্মগুলোর সঙ্গে যুক্ত মোট ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ এবং ৫৭টি সামাজিকমাধ্যম বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারা অনুসারে অশ্লীলতা একটি দণ্ডনীয় অপরাধ। আর সেই ধারা অনুযায়ী অশ্লীল কনটেন্ট বানানোর জন্য এই ওটিটি প্ল্যাটফর্মগুলোকে নিষিদ্ধ ঘোষণা করলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

বন্ধ ঘোষণা দেয়া ওটিটি প্ল্যাটফর্মগুলো হলো–Dreams Films, Voovi, Yessma, Uncut Adda, Tri Flicks, X Prime, Neon X VIP, Besharams, Hunters, Rabbit, Xtramood, Nuefliks, MoodX, Mojflix, Hot Shots VIP, Fugi, Chikooflix এবং Prime Play।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, এই প্ল্যাটফর্মের বেশকিছু কনটেন্টের মধ্যে অশ্লীলতা, নগ্নতা দেখানো হয়েছে, নারীর অবমাননা করা হয়েছে। জানা গেছে, এই ১৮টি ওটিটির মধ্যে ৭টি অ্যাপ ছিল গুগল প্লে স্টোরে, ৩টি ছিল অ্যাপল অ্যাপ স্টোরে।

অ্যাপগুলোর কয়েকটির প্রায় ১ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে। বেশ কয়েকটি অ্যাপ প্লে স্টোর থেকে ৫০ লাখের বেশি ডাউনলোড হয়েছে। এগুলোর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোতে প্রায় ৩২ লাখেরও বেশি ব্যবহারকারী ছিল। এরমধ্যে ১২টি ফেসবুক অ্যাকাউন্ট, ১৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ১৬টি এক্স হ্যান্ডল ও ১২টি ইউটিউব চ্যানেল ছিল এই ওটিটি প্ল্যাটফর্মগুলোর।

অভিযোগ, প্ল্যাটফর্মগুলোর কনটেন্ট অতীব অশালীন, নারীদের জন্য অবমাননাকর এবং এতে শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সম্পর্কের কুরুচিকর রূপায়ণ করা হয়েছে। নগ্নতা ও যৌন ক্রিয়াকলাপকে গুরুত্ব দেয়া হয়েছে বেশকিছু কনটেন্টে। 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আগেও বারবার প্ল্যাটফর্মগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে বলেন, যাতে তারা নগ্নতা, অশালীনতা প্রচার না করেন। আর সেই কথার ভিত্তিতেই ১২ মার্চ, ২০২৪ এই কঠিন সিদ্ধান্তে আসেন অনুরাগ ঠাকুর।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪