| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রকাশ্যে অভিনেত্রী মনিরা মিঠুর ছেলেকে মারধর, ভিডিও ভাইরাল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ০৮:১৫:০৭:পূর্বাহ্ন  |  ১৩৩৩৩০১ বার পঠিত
প্রকাশ্যে অভিনেত্রী মনিরা মিঠুর ছেলেকে মারধর, ভিডিও ভাইরাল

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর রাস্তায় হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বিষয়টি সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মনিরা নিজেই নিশ্চিত করেছেন।

মনিরা মিঠু একটি গাড়ির ছবি শেয়ার করে লিখেছেন, প্রাইভেট একটি গাড়ি তার গাড়ির পিছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে তার গাড়ি ধ্বংস করে। বড় ছেলে উপন্যাস গাড়ি আটকাতে গেলে দুইজন তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যায়। গাড়ির নাম্বার: ঢাকা মেট্রো ঘ ১৬-0905। হামলার পুরো দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে।

ঘটনার বিষয়ে মনিরা মিঠু গণমাধ্যমকে বলেন, আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচণ্ড আঘাত পেয়েছে। রাজধানী উত্তরার তুরাগ থানায় মামলার জন্য যাচ্ছি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪