| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বঙ্গবিভূষণ’ পেলেন নচিকেতা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৩:০৩:০৩:অপরাহ্ন  |  ১৩১৮২৩৩ বার পঠিত
‘বঙ্গবিভূষণ’ পেলেন নচিকেতা

স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গের শিল্প, সংস্কৃতি ও সংগীতের জগতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ একঝাঁক গুণীজনের হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গুণীজনদের এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ।

এ বছর সংগীতে বিশেষ অবদানের জন্য ‘বঙ্গবিভূষণ-২০২৬’ সম্মাননা পেয়েছেন জীবনমুখী গানের প্রবাদপ্রতিম শিল্পী নচিকেতা চক্রবর্তী। তার পাশাপাশি সংগীতে এই বিশেষ সম্মান পেয়েছেন প্রখ্যাত শিল্পী শিবাজী চট্টোপাধ্যায় এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

সংগীতে নতুন প্রজন্মের আইকন ও সাংস্কৃতিক জগতে বিশেষ প্রভাব রাখার জন্য লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কেও ‘বঙ্গবিভূষণ’ প্রদান করা হয়েছে। এছাড়া চিত্রকলায় বিশেষ কৃতির জন্য বরেণ্য শিল্পী গণেশচন্দ্র হালুইকে এই সম্মাননা দেওয়া হয়।

একই মঞ্চ থেকে এদিন বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তিদের হাতে ‘বঙ্গভূষণ’ সম্মানও তুলে দেওয়া হয়েছে। এই তালিকায় সংগীতে বিশেষ অবদানের জন্য সম্মানিত হয়েছেন জনপ্রিয় শিল্পী মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, অদিতি মুন্সি, কার্তিক দাস বাউল ও নাজমুল হক।

লোকসংস্কৃতি ও সমাজসেবায় অবদানের জন্য কলেন্দ্রনাথ মান্ডি, শ্যামচাঁদ বাগদি, নন্দলাল বাউড়ি, মৃণাল কান্তি বিশ্বাস এবং চন্দন লোমজেলকেও বঙ্গভূষণ সম্মান প্রদান করা হয়। এছাড়া শিল্পকলা ও সাহিত্যে অবদানের জন্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, আমলা বিবেক কুমার এবং প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদারের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

টেলিভিশন সংবাদ ও বিনোদনে বিশেষ প্রভাব বিস্তার করায় এবার স্টার জলসা ও জি বাংলা চ্যানেলকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪