| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভ্যাম্পায়ার সিরিজে সিফাত নুসরাত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ০৫:০৩:৫৫:পূর্বাহ্ন  |  ১৩১৩৮৫৯ বার পঠিত
ভ্যাম্পায়ার সিরিজে সিফাত নুসরাত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে একটি সুপারন্যাচারাল ভ্যাম্পায়ার সিরিজ। অভিনেত্রী ও উদ্যোক্তা সিফাত নুসরাত-এর লেখা উপন্যাস দ্য রেড মুন অবলম্বনে নির্মিত হচ্ছে ১০ পর্বের এই মেগা সিরিজ।

বই আকারে প্রকাশের আগেই উপন্যাসটির স্বত্ব কিনে নেয় রেড প্রোডাকশনস।

সিরিজটিতে সিফাত নুসরাত ভ্যাম্পায়ার চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে ‘উলফ’ চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা। এছাড়া মানব চরিত্রে রয়েছেন সামিরা খান মাহি।

সিফাত নুসরাত জানান, ২০২৫ সালে সিরিজটির কাজ শুরু হয়েছে। প্রথম সিজনের ১০টি পর্বের মধ্যে ৭টির কাজ শেষ হয়েছে এবং বাকি পর্বগুলোর কাজ চলমান। ডাবিং সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক মানের একটি সুপারন্যাচারাল গল্প দেশীয় প্রেক্ষাপটে উপস্থাপন করাই তাদের লক্ষ্য।

বই প্রকাশের আগেই পাণ্ডুলিপি সিরিজে রূপ নেওয়াকে তিনি সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন। কাজের মান ধরে রাখতে গণমাধ্যম থেকে কিছুটা দূরে ছিলেন বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪