রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, গণ-অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। তালিকা পুনর্মূল্যায়ন করা হবে।
রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন তাদের যাচাই-বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কাউকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হবে না।
ইশরাক হোসেনের এই ঘোষণা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নতুন আশা যোগ করেছে, যাদের পূর্বের তালিকায় বাদ পড়ার অভিযোগ ছিল।
রিপোর্টার্স২৪/ঝুম