| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৬ ইং | ১৮:০৫:১৯:অপরাহ্ন  |  ৩৩৬ বার পঠিত
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু

রিপোর্টার্স২৪ ডেস্ক: কুষ্টিয়ায় এনসিপি নেত্রী ও জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যের যৌথ তদন্ত টিম।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে যৌথ টিমের সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যান। এ সময় টিমের সদস্যরা পুড়ে যাওয়া বাড়িটি ঘুরে দেখেন। পরে তারা প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন। 

তদন্ত কমিটি সূত্রে জানা যায়, এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের ৪ সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়ে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলওয়ার হোসেন। 

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে কমিটির সদস্যরা নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া পুরোনো পারিবারিক বাড়িটি ঘুরে দেখেন। পরে তারা প্রত্যক্ষদর্শীদের বয়ান লিপিবদ্ধ করেন।

আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানান কমিটি প্রধান। এই রিপোর্ট লেখা পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অবস্থান করছিলেন। 

তদন্ত কমিটির আহ্বায়ক কুষ্টিয়া স্থানীয় বিভাগের উপ-পরিচালক বলেন, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের একটি কমিটি গঠন করে দিয়েছে। আজ থেকে আমাদের কর্মদিবস শুরু। ইতোমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তিদের বয়ানসহ সিসিটিভি ফুটেজ আমরা ইতোমধ্যে সংগ্রহ করেছি। আমরা আমাদের কাজ খুব দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেবো। 

কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেন বলেন, আমরা বিভিন্ন ব্যক্তিদের বয়ান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দিসহ বিভিন্ন সরকারি সংস্থার সহায়তা নিয়ে কাজ করছি। 

তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামিদের গ্রেপ্তারে মাঠে দুইটি টিম কাজ করছে। 

এদিকে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় এমপি নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় দৌলতপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় নিষিদ্ধ সংগঠন যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবকলীগের ৮ শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার দিবাগত মধ্যরাতে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ও তার পরিবারের দাবি পতিত আওয়ামী লীগের লোকজন তার বাড়িতে পেট্রোল বোমা হামলা করায় এ অগ্নিকাণ্ড হয়। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪