| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ০৬:৫৭:৩১:পূর্বাহ্ন  |  ১২৮৯৩৩১ বার পঠিত
সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকে অংশ নেবেন, যেখানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় অনুষ্ঠিত এই বৈঠক ওআইসি সাধারণ সচিবালয়ে অনুষ্ঠিত হবে এবং এতে ইসরাইলি দখলদার কর্তৃপক্ষের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো, বসতি সম্প্রসারণ ও পশ্চিম তীরে সার্বভৌমত্ব চাপানোর প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ওআইসি জানিয়েছে, জরুরি বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয় করা হবে এবং ইসরাইলের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য কর্মপরিকল্পনা তৈরি করা হবে।

সম্প্রতি ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা করে বসতি স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে, যা দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে প্রভাবিত করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪