| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির ৪ ডিসি রদবদল

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৫:০৭:৩৯:অপরাহ্ন  |  ১২৬৭০৮৭ বার পঠিত
ডিএমপির ৪ ডিসি রদবদল
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করেছে। রোববার (১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সারোয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদায়ন কার্যকর থাকবে।

যেসব পরিবর্তন হয়েছে:

এম তানভীর আহমেদ: উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) থেকে উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) পদে পদায়ন।

মোঃ মোস্তাক সরকার: উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) থেকে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) পদে দায়িত্বপ্রাপ্ত।
রওনক আলম: উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) থেকে উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) পদে বদলি।মোঃ মঈনুল হক: উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) থেকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-রমনা বিভাগ) পদে পদায়ন।

ডিএমপি জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪