| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড়িতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৬ ইং | ২১:৫৫:৪৯:অপরাহ্ন  |  ৯৯ বার পঠিত
বাড়িতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে। বুধবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা করলে রাতেই ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম লুৎফর রহমান (৭০)। তিনি উপজেলার একটি ইউনিয়ন শাখা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। তাঁর বিরুদ্ধে বুধবার রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নি-র্যা-ত-ন দ’ম’ন আইনে মতলব দক্ষিণ থানায় একটি মা’ম’লা করেন।

ভুক্তভোগী শিশুর পরিবার ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির পরিবারের কাছ থেকে দৈনিক ভিত্তিতে দুধ কিনত অভিযুক্ত বিএনপি নেতার পরিবার। বুধবার বাড়িতে কেউ না থাকায় শিশুটির মা তাকে ওই বাড়িতে দুধ দিতে পাঠান।

বাড়িতে দুধ দিয়ে ফিরে আসতে চাইলে লুৎফর রহমান মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে ধ/র্ষ/ণ করেন। পরে বাড়িতে ফিরে শিশুটি মাকে ঘটনা খুলে বলে। এরপর রাতে থানায় মা’ম’লা করেন মা। পরে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পয়ালীবাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

শিশুটির মা বলেন, এ ঘটনার পর তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। আজ পড়তেও যায়নি। তিনি ওই নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মা’ম’লা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুঠোফোনে তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মা’ম’লাটির তদন্ত চলছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪