| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবতাবিরোধী অপরাধে জামিন পাননি আ.লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ০৭:২৩:৩৭:পূর্বাহ্ন  |  ১২৬৩৫৬০ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধে জামিন পাননি আ.লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন আবেদন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী।

সোমবার (২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল তার জামিন নামঞ্জুর করেছেন।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আসামিপক্ষের আইনজীবী সুব্রত কুমার জানিয়েছেন, ট্রাইব্যুনাল কিছু প্রতিবেদন চেয়েছিল—বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের স্বাস্থ্য প্রতিবেদনসহ অভিযোগ সম্পর্কিত প্রতিবেদন। ট্রাইব্যুনাল এই প্রতিবেদন আগামী ৩০ মার্চ জমা দিতে নির্দেশ দিয়েছেন।

জামিন আবেদনে হুমায়ুন কবির পাটোয়ারী লিভার সিরোসিসে আক্রান্ত বলে উল্লেখ করা হয়। তার দুই ভাইও এ রোগে মৃত্যু বরণ করেছেন। ট্রাইব্যুনাল তার চিকিৎসার বিষয় বিবেচনা করেছেন, তবে জামিন মঞ্জুর হয়নি।

হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়া মামলায় অন্যান্য আসামি হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪