| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনি হত্যাকাণ্ডের নিন্দা ও শোক প্রকাশ বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১৩:০৫:০৬:অপরাহ্ন  |  ১২৭১২০২ বার পঠিত
খামেনি হত্যাকাণ্ডের নিন্দা ও শোক প্রকাশ বাংলাদেশের

স্টাফ রিপোর্টার: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডে বাংলাদেশ গভীর শোক প্রকাশ করেছে। সেইসঙ্গে ঘটনাটিকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে বাংলাদেশ।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সরকার ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জেনে বাংলাদেশ সরকার গভীরভাবে শোকাহত। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ বিশ্বাস করে যে সংঘাত কোনো সমাধান আনে না; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমেই বিরোধ নিষ্পত্তি সম্ভব।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪