| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রবাসীদের ঝুলে থাকা এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১১:০৩:৫৭:পূর্বাহ্ন  |  ১২৬৪১২৬ বার পঠিত
প্রবাসীদের ঝুলে থাকা এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার: প্রবাসী বাংলাদেশিদের ঝুলে থাকা ভোটার নিবন্ধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি সব মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাইকমিশন/দূতাবাস/কনস্যুলেট/মিশন অফিসসমূহে বায়োমেট্রিক প্রদানকারী ভোটারদের স্থানীয় তদন্ত কার্যক্রম সংশ্লিষ্ট সব উপজেলা/থানা নির্বাচন অফিস কর্তৃক সম্পন্ন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে প্রবাসী ভোটারদের অসংখ্য আবেদন তদন্তাধীন অবস্থায় রয়েছে। এগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।

বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধন এবং এনআইডি সরবরাহের কার্যক্রম পরিচালনা করছে ইসি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪