| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিমান খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১১:১৯:১৬:পূর্বাহ্ন  |  ১২৬৪২৩৮ বার পঠিত
বিমান খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: দেশের বিমান খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ করে দেশের বিমান খাতের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানোন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন এবং বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকটি দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪