| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুক্তিতে সচিব হলেন চার কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৯:০৯:৩০:অপরাহ্ন  |  ১২৬৪৯৯৩ বার পঠিত
চুক্তিতে সচিব হলেন চার কর্মকর্তা

স্টাফ রিপোর্টার: চুক্তি ভিত্তিতে চার মন্ত্রণালয় ও বিভাগে চারজন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারটি পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। তাঁরা সবাই অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

নতুন নিয়োগপ্রাপ্ত সচিবদের মধ্যে মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগে, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ে, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সবাইকে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার মুন্সী আলাউদ্দিন আল আজাদকে এক বছরের জন্য চুক্তিতে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয়।

কিছুদিন ধরেই জনপ্রশাসনে সচিব পর্যায়ে পরিবর্তন করছে নতুন সরকার। কারও কারও চুক্তি বাতিল করা হয়েছে। আবার কয়েকজন সচিবকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাদেরকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪