| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ মিনারে নিহত রাকিব নন কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৯:৫৮:১০:অপরাহ্ন  |  ১১৬৯০৩৮ বার পঠিত
শহীদ মিনারে নিহত রাকিব নন কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান

স্টাফ রিপোর্টার: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে মো. রাকিব (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই নিহত ব্যক্তিকে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট’-এর কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান মনে করে পোস্ট করেছেন। তবে বিষয়টি সঠিক নয় বলে নিজেই নিশ্চিত করেছেন রাকিব হাসান।

রোববার (১৫ মার্চ) রাত ১১টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

ভিডিও বার্তায় রাকিব হাসান বলেন, ঘটনার খবর জানার পর অনেকেই আমাকে ফোন করেছেন। তাৎক্ষণিকভাবে সবাইকে সাড়া দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত।

তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলি ও ছুরিকাঘাতে মো. রাকিব নামে এক যুবক নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভুলবশত কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের ছবি ও পরিচয় ব্যবহার করে পোস্ট দিতে শুরু করেন। পরে নিজেই ভিডিও বার্তা দিয়ে বিষয়টি পরিষ্কার করেন তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪