| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুরোদমে চালু হলো চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৫ ইং | ২২:৪৮:০৫:অপরাহ্ন  |  ২২১৬৭৭৯ বার পঠিত
পুরোদমে চালু হলো চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
ছবির ক্যাপশন: জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন রোগীরা/ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচলাবস্থা কেটেছে। ১৮ দিন বন্ধ থাকার পর পুরোপুরি চালু হয়েছে হাসপাতালটির সেবা কার্যক্রম।

শনিবার (১৪ জুন) সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন। পাশাপাশি সেবাপ্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে। আন্তরিকতার সঙ্গে সেবা দিতেও দেখা গেছে চিকিৎসা সংশ্লিষ্টদের।

হাসপাতালটির একজন চিকিৎসক জানিয়েছেন, সকাল থেকে আমরা হাসপাতালে এসেছি। রোগীরাও আসছেন। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন ভর্তিও দেওয়া হচ্ছে।

গত ২৮ মে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বন্ধ হয়ে যায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। নানান দেন দরবারের পরে ৪ জুন চালু করা হয় জরুরি বিভাগ। সর্বশেষ গত পরশু বৃহস্পতিবার বহির্বিভাগ চালু করা হয়। আজ থেকে শুরু হয়েছে পুরোপুরি সেবা কার্যক্রম।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪