| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ ডিবি হেফাজতে

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ২১:৩৭:০৭:অপরাহ্ন  |  ১০৭৬৪৩১ বার পঠিত
সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ ডিবি হেফাজতে

সিনিয়র রিপোর্টার: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন।

বুধবার (২৫ মার্চ) রাত সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, মিরপুর এলাকা থেকে শেখ মামুন খালেদকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তিনি বলেন, সাবেক এই ডিজিএফআই প্রধানের বিরুদ্ধে আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা যায়, লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে ২০০৭ সালের ডিসেম্বর থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০১১ সালের ২৩ জুন থেকে ২০১৩ সালের ৭ মার্চ পর্যন্ত সংস্থাটির মহাপরিচালক ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪