| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের চ্যাম্পিয়ন বগুড়ার স্কেটার, দুর্দান্ত ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৬ ইং | ২০:০০:৩৪:অপরাহ্ন  |  ৭৩৬ বার পঠিত
ফের চ্যাম্পিয়ন বগুড়ার স্কেটার, দুর্দান্ত ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন

বগুড়া প্রতিনিধি: দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে রোলার স্কেটিংয়ে রেকর্ড গড়েছে বগুড়ার ক্ষুদে স্কেটাররা। এবার আরএসএ ওপেন রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চমক দেখিয়েছে। দুর্দান্ত ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাজশাহীতে আন্তঃ আঞ্চলিক ক্রীড়া মিলনমেলার পারফরমেন্স ঘিরে রোলার স্কেটিং অঙ্গন আরও গতিশীল। বগুড়ার স্কেটার জিতেছে স্বর্ণ, রৌপ্য ও ব্রঞ্জসহ ১৫টি পদক। 

শুক্রবার রাজশাহী স্কেটিং একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীরা পদক গ্রহণ করে। ৮টি ক্যাটাগরিতে ছেলে ও মেয়েদের বয়সভিত্তিক গ্রুপে ১৩টি ইভেন্টে চ্যাম্পিয়ন হয় বগুড়া। দিনব্যাপী প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের ১৫টি ক্লাবের প্রায় ৩০০ জন স্কেটার অংশগ্রহণ করে। 

পদকজয়ী বগুড়ার স্কেটার- মিফরা আমিন মুনিজ (স্বর্ণ পদক), কৃত্তিকা নভেরা নোভা (রৌপ্য পদক), যিনাতুন্নিসা রুবায়েত হাসনা (ব্রঞ্জ পদক), রাকুইয়া খাতুন রুকু (স্বর্ণ পদক), আবরার হুরাইয়া (রৌপ্য পদক), আবরার রহমান (ব্রঞ্জ পদক), মাহী ইসলাম মাহী (স্বর্ণ পদক), এস জাহান জিহা (রৌপ্য পদক), নুসাইবা বিনতে হাসান (ব্রঞ্জ পদক), মুহতাদী জামান (স্বর্ণ পদক), আহম্মেদ উজায়ের হিসাম (রৌপ্য পদক) শাহরিয়ার কবির স্বরণ (রৌপ্য পদক), সাবিকুন্নাহার আরিশা (স্বর্ণ পদক), মাশিয়াত খান মাইভ (ব্রঞ্জ পদক), মুহতাসিম বিল্লাহ গালিব (ব্রঞ্জ পদক)। এ তথ্য জানিয়েছেন বগুড়া রোলার স্কেটিং ক্লাব ও রোলার স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা (কোচ) আশরাফুল ইসলাম রহিত। 

এরআগে, ২০২৫ সালে চীনে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি ইনভাইটেশনাল টুর্নামেন্টে প্রথমবার চমক দেখায় বগুড়ার সন্তান নাবীয়্যূন ইসলাম পৃথিবী। আন্তর্জাতিক মঞ্চে জোড়া স্বর্ণপদকের সঙ্গে আরও দুটি পদক জিতে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি, রাজধানী ঢাকার মাঠে চমক দেখিয়ে ৭টি পদক অর্জন করে বগুড়ার স্কেটাররা। এরমধ্যে ৫টি স্বর্ণপদক, একটি রৌপ্য পদক ও একটি ব্রঞ্জ পদক। বাসাবো স্কেটিং একাডেমি ও জয় স্কেটিং ক্লাবের যৌথ আয়োজনে ক্লাব চ্যাম্পিয়ন্স স্পিড স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। 

রাজশাহীতে ওপেন রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এএইচএম মহিউদ্দিন, বাংলাদেশ অ্যালায়েন্স অব স্কেটার্স (বিএএস) সভাপতি নওসিফ হোসেন দিপ্র। 

সংশ্লিষ্টরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজশাহী, বগুড়া, ক্যান্টনমেন্ট, নাটোর ও নওগাঁর পাশাপাশি ঢাকার গোলাপবাগ, ধূপখোলা, রাসেল স্কেটিং ক্লাব, মতিঝিল স্কেটিং ক্লাব, গুলশান স্কেটিং ক্লাব, নোভা স্কেটিং ক্লাব, প্রগ্রেসিভ স্কেটিং ক্লাব ও ডাইনামিক স্কেটিং ক্লাব। পরিচালনা করেন বগুড়া রোলার স্কেটিং ক্লাবের কোচ আশরাফুল ইসলাম রহিত, নওগাঁ স্কেটিং একাডেমির কোচ শাহীদুন নবী। সার্বিক সহযোগিতা করেন রাজশাহী স্কেটিং একাডেমির কোচ ফুয়াদ হাসান সাকিব ও পরিচালক সাজ্জু হোসেন।

আন্তঃ আঞ্চলিক এই আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন স্কেটারদের প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে পরিচিত করা হয়। জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের স্কেটারদের অভিজ্ঞতা বিনিময়, একত্রিত করা ও নতুন প্রতিভা বিকাশের উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪