| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে করেছেন লুবাবা!

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১৬:২১:৪৯:অপরাহ্ন  |  ১০৫৪৭৫৬ বার পঠিত
বিয়ে করেছেন লুবাবা!

স্টাফ রিপোর্টার: ধর্মের টানে মিডিয়া ছাড়ার এক বছরের মাথায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই এই খবরটি নিশ্চিত করেছেন।

‎‎এবার বিয়ের বিষয়টি নিশ্চিত করে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

‎‎এ বিষয়ে লুবাবার মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

‎‎এদিকে সাবেক শিশুশিল্পীর বিয়ের খবরে শুভেচ্ছা জানিয়েছে তার অনুরাগীরা। একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’ অন্য একজন শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক।’

‎‎অনেক দিন ধরেই ইসলামী রীতিতে চলছে লুবাবা। সোশ্যাল মিডিয়ায় আপাদমস্তক বোরকায় ঢেকে হাজির হন। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ। এক সময় কটাক্ষের শিকার হলেও জীবন আচার বদলানোয় বেশ প্রশংসা পাচ্ছে সে। 

‎‎সিমরিন লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় এসেছিল অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছে বেশকিছু নাটকে। বিজ্ঞাপন ও সিনেমায়ও দেখা গেছে তাকে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪