| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তানিয়া বৃষ্টির মাথায় তৃতীয় অস্ত্রোপচার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ০৯:৫৮:০২:পূর্বাহ্ন  |  ১০৩৩৫৬৮ বার পঠিত
তানিয়া বৃষ্টির মাথায় তৃতীয় অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। ক্যারিয়ারের ব্যস্ততম সময়ে হঠাৎই ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে থমকে যায় তার পথচলা। তবে হার মানেননি এই অভিনেত্রী অদম্য সাহসে লড়ে যাচ্ছেন জীবনযুদ্ধ।

সম্প্রতি টানা তৃতীয়বারের মতো তার মাথায় ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নিজের অদম্য মানসিকতার পরিচয় দিয়ে তানিয়া লিখেছেন,‘৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।’

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে প্রথমবার অস্ত্রোপচার করা হয় তার। প্রাথমিকভাবে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

গত মার্চে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শে এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য আবারও ভারতে যেতে হয় তাকে।

এরই মধ্যে গত ১ এপ্রিল সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন তানিয়া, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে নিজেকে সাহস জোগাতে লিখেছিলেন,‘আবার শুরু করি তানিয়া।’

তানিয়া বৃষ্টির এই লড়াই শুধু একজন অভিনেত্রীর নয়, বরং জীবনের প্রতিকূলতার বিরুদ্ধে এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪