| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বলিউডের প্রস্তাব ফিরিয়ে দেন বিপাশা হায়াত!

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ১৬:৫৩:৫৩:অপরাহ্ন  |  ৪৭৯৬৯২ বার পঠিত
বলিউডের প্রস্তাব ফিরিয়ে দেন বিপাশা হায়াত!

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় অভিনয়শিল্পী, গুণী চিত্রশিল্পী ও নাট্যকার বিপাশা হায়াত। নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। মঞ্চ থেকে টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিপাশা।

দেশে ফিরেই একটি পডকাস্টে সাক্ষাৎকার দেন তিনি। এই আলাপচারিতায় নানা বিষয়ে কথা বলার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় নিয়ে নানা ঘটনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

সঞ্চালক জানতে চান ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার প্রস্তাব এবং সেই সময়ে বলিউড থেকেও প্রস্তাব পাওয়ার বিষয়ে। জবাবে বিপাশা হায়াত জানান, বলিউডের যে প্রস্তাব এসেছিল সেটি এত আগে নয় আরও পরে।

বিপাশা জানান, বলিউডের সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল তার কাছে। সিনেমাটির নাম মনে করতে না পারলেও যে লোক ফোন করেছিলেন তার ফোন নম্বর এখনো বিপাশার ফোনে সেভ করা আছে এবং তার সঙ্গে কয়েকবার কথাও হয়েছে বলে জানান তিনি।

বলিউড সিনেমার প্রস্তাব ফেরানোর কারণ ব্যাখ্যা করে বিপাশা হায়াত জানান, তখন তার মনে হয়েছিল তিনি তার দেশের মানুষকে কখনো ছোট করবেন না। তার দেশের মানুষ তাকে যেভাবে ভালোবাসে এবং দর্শকরা যেভাবে নিয়েছেন সেই দর্শক যদি দেখেন ওখানে যাওয়ার জন্য যেনতেন একটি চরিত্রে অভিনয় করছেন আসলে তিনি তা করতে পারেন না।

বিপাশা তার ভাবনা আরও খানিকটা ব্যাখ্যা করে জানান, তারকা নয় বরং তিনি পাবলিক ফিগার বলছেন। এই পাবলিক ফিগার হয়ে ওঠার অনেক বড় একটি দায়িত্ব রয়েছে এবং প্রত্যেকটি কাজের মাধ্যমে এই দায়িত্ববোধ বহন করা উচিত যা তিনি বহন করতে চান। মানুষের ভালোবাসা ভীষণ স্বর্গীয়। এই পৃথিবীতে যত যুদ্ধবিগ্রহ কোন্দল ও মারামারি কাটাকাটি সবই ভালোবাসার অভাবে। সুতরাং মানুষের ভালোবাসা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান এবং এ জায়গা থেকে তার মনে হয়নি বাংলাদেশের চাইতে ওখানে গিয়ে ভালো কিছু করতে পারবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪