| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১২, ২০২৬ ইং | ২১:০৩:৫১:অপরাহ্ন  |  ৫০৩৫৭ বার পঠিত
উপযুক্ত সময়ে শেষ করে দেওয়া হবে ইরানকে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে ‘শেষ করে দেওয়ার’ হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “উপযুক্ত সময়ে” ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তার দাবি, এ বিষয়ে ওয়াশিংটন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা হয়নি। আলোচনার ব্যর্থতার কয়েক ঘণ্টার মধ্যেই এই হুঁশিয়ারি দেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারেও পড়তে পারে।


রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪