| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধে জড়াতে চাপের কাছে নতি স্বীকার করব না: স্টারমার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ২০:১৩:৪৮:অপরাহ্ন  |  ৩২০২০ বার পঠিত
ইরান যুদ্ধে জড়াতে চাপের কাছে নতি স্বীকার করব না: স্টারমার

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান যুদ্ধে যুক্তরাজ্যের অংশগ্রহণের বিষয়ে আসা কোনো চাপের কাছে ‘নতি স্বীকার’ করবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (১৫ এপ্রিল) পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণে তিনি এ কথা বলেন।

আগের দিন রাতে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, গত বছর সম্পাদিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির শর্তাবলি ‘যেকোনো সময় পরিবর্তন করা যেতে পারে’। ট্রাম্পের এমন মন্তব্যের পর স্টারমার এই প্রতিক্রিয়া জানালেন।

পার্লামেন্টে স্টারমার বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয়। আমাকে ভিন্ন অবস্থান নেওয়ার জন্য অনেক চাপ দেওয়া হয়েছে এবং গত রাতের ঘটনাও সেই চাপের অংশ ছিল।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমি নতি স্বীকার করব না। এই যুদ্ধে যোগদান আমাদের জাতীয় স্বার্থের অনুকূল নয় এবং আমরা তা করব না। আমি জানি আমার অবস্থান কোথায়।’ তথ্যসূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪