| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত ইসরায়েল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ০২:০৫:৫১:পূর্বাহ্ন  |  ২৭৮৬৯ বার পঠিত
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। প্রতিশোধমূলক এ হামলার ফলে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা আরও বেড়েছে।

বুধবার ভোরে হিজবুল্লাহর নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের কিরিয়াত শামুনা শহরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি বিভিন্ন সূত্রের দাবি, মাত্র ১০ মিনিটের মধ্যে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র আল-জালিল (গ্যালিলি) অঞ্চলের পশ্চিম অংশে আঘাত হানে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, লেবানন থেকে ছোড়া অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র কিরিয়াত শামুনা ও আশপাশের এলাকায় আঘাত হানে। এছাড়া আক্কা, নেহারিয়া, আলজালিল আলিয়া ও পশ্চিম আলজালিল অঞ্চলেও সাইরেন বাজতে শোনা যায়।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। তবে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, চলমান এই হামলা-পাল্টা হামলার কারণে লেবানন-ইসরায়েল সীমান্তে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪