আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। পাশাপাশি মেশিনগানের গুলিবর্ষণসহ সামরিক তৎপরতাও চালানো হচ্ছে।
এছাড়া পশ্চিম বেকা উপত্যকায় ইসরায়েলি নজরদারি বিমান সক্রিয় রয়েছে। বিশেষ করে রাশায়া অঞ্চল ও জাবাল আল-শাইখের পশ্চিম অংশে এসব বিমানের উড়াউড়ি লক্ষ্য করা গেছে।
যুদ্ধবিরতি শুরুর পরপরই এ ধরনের ঘটনা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি