| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কয়েক ঘণ্টার ব্যবধানে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৫:২৪:২৩:অপরাহ্ন  |  ৩৭৭ বার পঠিত
কয়েক ঘণ্টার ব্যবধানে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও হরমুজ প্রণালি অবরোধ জারি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে এবং পুরো জলপথের ব্যবস্থাপনা এখন সামরিক বাহিনীর অধীনেই থাকবে।

এর আগে শুক্রবার ইসরায়েল-লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির পর ইরান প্রণালিটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেয়। সে সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে, তবে নিরাপত্তার স্বার্থে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে।

তবে এ ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ বহাল থাকবে। তিনি দাবি করেন, প্রণালিটি জাহাজ চলাচলের জন্য প্রস্তুত হলেও ইরানের ওপর চাপ অব্যাহত থাকবে।

এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি অবরোধ অব্যাহত রাখে, তাহলে হরমুজ প্রণালি দীর্ঘদিন উন্মুক্ত রাখা সম্ভব হবে না। তিনি আরও জানান, এই পথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদন ও নির্ধারিত রুট অনুযায়ী পরিচালিত হবে।

তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই প্রণালিতে পুনরায় অবরোধ আরোপ করে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪