| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৩ জাহাজকে ইরানে ফেরত পাঠিয়েছে মার্কিন বাহিনী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ২০:২২:১৩:অপরাহ্ন  |  ৯৮০ বার পঠিত
২৩ জাহাজকে ইরানে ফেরত পাঠিয়েছে মার্কিন বাহিনী
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২৩টি জাহাজকে মাঝপথ থেকে ঘুরিয়ে ইরানে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সকালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানিয়েছে, অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৩টি জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে গতিপথ পরিবর্তন করে ইরানের দিকে ফিরে গেছে।

গত ১৩ এপ্রিল থেকে ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় এই সর্বাত্মক অবরোধ জারি করে ওয়াশিংটন।মূলত, গত ২৪ ঘণ্টার নাটকীয় পরিস্থিতির প্রেক্ষাপটে সেন্টকম এই তথ্যটি জানালো।

এর আগে ইরানের পক্ষ থেকে এক ঘোষণায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বলা হলেও কিছুক্ষণ পর তা কার্যত আবারও বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরাসরি হরমুজ প্রণালিতে কোনো অবরোধ দেয়নি; তবে ইরানি বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের ওপর কড়া নজরদারি চালাচ্ছে মার্কিন নৌবাহিনী।

সংবাদমাধ্যম সিএনএন-এর হিসাব অনুযায়ী, ইরান সাময়িকভাবে কড়াকড়ি শিথিল করার ওই সংক্ষিপ্ত সময়ে অন্তত ৯টি জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রম করতে সক্ষম হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪