| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্ক্রিনশট প্রকাশ্যে আনায় অভিনেত্রীর নামে ক্রিকেটারের মামলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ২১:৩০:৩৭:অপরাহ্ন  |  ৭৭০ বার পঠিত
স্ক্রিনশট প্রকাশ্যে আনায় অভিনেত্রীর নামে ক্রিকেটারের মামলা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। তার সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় উঠে এসেছেন পশ্চিমবঙ্গের মডেল ও অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়। চাহালের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে এনে উল্টো আইনি জটিলতায় পড়েছেন তানিয়া।

জানা গেছে, এ ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করা হয়েছে।

সম্প্রতি পাপ্পারাজ্জিদের সামনে তানিয়া দাবি করেন, ইনস্টাগ্রামে চাহাল তাকে মেসেজ করে ‘মিষ্টি দেখতে’ বলেছিলেন। এনকি নিজের ফোনের ইনবক্স দেখিয়ে সেই বার্তার প্রমাণও তুলে ধরেন তিনি। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়।

তানিয়ার অভিযোগ, চাহালের পক্ষ থেকে ওই মেসেজ মুছে ফেলার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়। আর বিষয়টি নিয়ে প্রকাশ্যে আসার পরই উল্টো তার বিরুদ্ধেই মানহানির মামলা দায়ের করেছেন চাহাল।

অভিনেত্রীর কথায়, ‘হালকা মেজাজে বলা একটা কথা এভাবে ছড়িয়ে পড়বে ভাবিনি। এখন আমাকেই ট্রোল করা হচ্ছে, আমারই বদনাম হচ্ছে।’

ব্যক্তিগত জীবন নিয়ে আগেও একাধিকবার চর্চায় থেকেছেন চাহাল। ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ-বিচ্ছেদ, পরবর্তীতে নতুন সম্পর্কের গুঞ্জন- সব মিলিয়ে বারবার শিরোনামে এসেছেন তিনি।

বিতর্ক থাকলেও বর্তমানে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন এবং ফর্মেও রয়েছেন চাহাল। তবে মাঠের বাইরের এই নতুন বিতর্ক ও আইনি লড়াই তার ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকেই।

এদিকে তানিয়া চ্যাটার্জী ‘গান্ধী বাত’ সিজন ৪, ‘উঠা পটক’, ‘জাল’ এবং ‘কাসক’র মতো ওটিটি প্রোজেক্টে কাজ করেছেন। বর্তমানে কয়েকটি ওয়েব ফিল্মসহ ফটোশুট নিয়ে ব্যস্ত তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪