| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না: ইরান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ২১:৫১:৫৫:অপরাহ্ন  |  ১১৭১ বার পঠিত
যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না: ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠানো হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

তাসনিম জানিয়েছে, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।

গত সোমবার (১৩ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর নৌ-অবরোধ কার্যকর করে। মার্কিন প্রশাসনের দাবি, ইরানি বন্দর থেকে আসা-যাওয়া জাহাজের ওপর অবরোধ পূর্ণ শক্তিতে বহাল রয়েছে। এই নৌ-অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জানা গেছে। সূত্র: আল-জাজিরা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪