| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুইশবার ফেল করব, দুইশবার ট্রাই করব: চমক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ২১:৫৭:৩৬:অপরাহ্ন  |  ২৫৪৫৪ বার পঠিত
দুইশবার ফেল করব, দুইশবার ট্রাই করব: চমক

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কিন্তু বিএনপি ঘোষিত ৩৬ জনের তালিকায় জায়গা পাননি তিনি। সেই আসনে মনোনয়ন পেয়েছেন ফরিদা ইয়াসমিন। তবে বঞ্চিত হওয়ায় তার আফসোস নেই। দেশের হয়ে কাজ চালিয়ে যেতে চান তিনি।

রোববার (২০ এপ্রিল) বিকেলে ফেসবুক লাইভে এসে এমন তথ্য জানান চমক।

রুকাইয়া জাহান চমক বলেন, আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমি আরও দুইশবার ফেল করব, দুইশবার ট্রাই করব। তোমরা যারা মনে করছো, ট্রাল করে আমাকে চুপ করিয়ে বসিয়ে রাখতে পারবা, সেটা তোমাদের ভুল ধারণা। এটা আমার শুরু।

তিনি বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরুই হলো এমপি প্রার্থিতা দিয়ে। তাহলে আমি কোথায় গিয়ে শেষ করব তোমাদের বোঝা উচিত।

চমক বলেন, আমি মনোনয়ন পাইনি বলে কোনো আফসোস নেই। কারণ, যারা দীর্ঘদিন দলকে সার্ভ করেছে তারা তো সঠিক মূল্যায়ন পেয়েছে। এখানে আমার অখুশি হওয়ার কিছু নেই। আমরা সবাই মিলে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, যারা যোগ্য প্রার্থী তাদেরই তো আগে সুযোগ দেওয়া হবে। এটাতে আমার কোন আক্ষেপ নেই। বিএনপিতে তো মাত্র শুরু করলাম, খেলা তো সামনে হবে। সামনে জাতীয় নির্বাচন করব।

বিএনপি ঘোষিত চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন।

আরও মনোনয়ন পেয়েছেন— মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪