| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেনে ১,৭০০ বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৬:৪৪:২৭:অপরাহ্ন  |  ১৬৮৪ বার পঠিত
ইউক্রেনে ১,৭০০ বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: চলতি বছরে ইউক্রেন-এর প্রায় ১,৭০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে গেরাসিমভ বলেন, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৮০টি বসতি এবং ১,৭০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

২০২২ সালে আক্রমণ শুরুর পর থেকেই পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল পুরোপুরি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো। বর্তমানে সেখানে তীব্র লড়াই চলছে এবং ইউক্রেনীয় বাহিনী ধীরে ধীরে পিছু হটছে বলে রাশিয়ার দাবি।

গেরাসিমভ জানান, রাশিয়ার বাহিনী ডনেতস্ক অঞ্চলের তথাকথিত ‘ফোর্ট্রেস বেল্ট’ স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক ও কস্তিয়ানতিনিভকা ঘিরে অগ্রসর হচ্ছে। তাদের দাবি, রুশ বাহিনী ইতোমধ্যে এসব শহরের ৭ থেকে ১২ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে এবং কস্তিয়ানতিনিভকার কিছু এলাকায় লড়াই চলছে।

এ ছাড়া উত্তরাঞ্চলের সুমি এবং উত্তর-পূর্বের খারকিভ এলাকাতেও অগ্রসর হচ্ছে রুশ সেনারা, যা তারা ‘নিরাপত্তা অঞ্চল’ তৈরির অংশ হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্লোভিয়ানস্কের আশপাশে রুশ বাহিনীর অগ্রযাত্রার দুটি প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে কস্তিয়ানতিনিভকা ও আশপাশের এলাকায় একাধিক হামলার কথাও জানায় কিয়েভ।

ইউক্রেনের সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কি চলতি মাসের মাঝামাঝি জানান, মার্চ মাসে তাদের বাহিনী প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।

রুশ হিসাব অনুযায়ী, বর্তমানে ডনবাস অঞ্চলের প্রায় ৯০ শতাংশ, জাপোরিঝঝিয়া ও খেরসনের প্রায় ৭৫ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ইউক্রেনপন্থী মানচিত্রে দেখা যাচ্ছে, রাশিয়া মোটামুটি ১৯ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে এবং চলতি বছরে তাদের অগ্রগতি কিছুটা ধীর হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর ২০২২ সালে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় সংঘাতে জড়িয়ে পড়েছে দুই দেশ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪