| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধ ও পোপকে ঘিরে বিতর্ক, ট্রাম্পের আচরণ নিয়ে প্রশ্ন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১৬:৫৮:৫৮:অপরাহ্ন  |  ১৪৪০ বার পঠিত
ইরান যুদ্ধ ও পোপকে ঘিরে বিতর্ক, ট্রাম্পের আচরণ নিয়ে প্রশ্ন
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  আচরণ ও মানসিক স্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে ইরান যুদ্ধ এবং পোপকে নিয়ে তার প্রকাশ্য মন্তব্যের প্রেক্ষাপটে। বার্তাসংস্থা রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে এ চিত্র উঠে এসেছে।

ছয় দিনব্যাপী এই জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তা ৩৬ শতাংশে স্থির রয়েছে, যা তার বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি। বিপরীতে ৬২ শতাংশ মার্কিন নাগরিক তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন।

জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ এমনকি ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের একাংশও তার আচরণ ও মেজাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। মাত্র ২৬ শতাংশ উত্তরদাতা তাকে ‘সংযত’ বা ‘ইভেন-টেম্পারড’ হিসেবে মনে করেন। ডেমোক্র্যাটদের মধ্যে এই হার মাত্র ৭ শতাংশ।

গত কয়েক সপ্তাহে ট্রাম্পের একাধিক উত্তেজনাপূর্ণ বক্তব্য পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে। সামাজিক মাধ্যমে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়েছেন এবং পোপ পোপ লিও-কে সমালোচনা করে মন্তব্য করেছেন, যা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাত্র ৩৬ শতাংশ নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন। একই সঙ্গে মাত্র ২৫ শতাংশ মনে করেন, এই হামলা যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করবে।

এছাড়া ৫১ শতাংশ উত্তরদাতা মনে করেন, গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা বা সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা কমেছে। জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় তার পারফরম্যান্সেও অসন্তোষ দেখা গেছে এক্ষেত্রে তার অনুমোদন হার মাত্র ২৬ শতাংশ।

অন্যদিকে জনপ্রিয়তার দিক থেকে পোপ লিও ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। জরিপে ৬০ শতাংশ উত্তরদাতা পোপের প্রতি ইতিবাচক মতামত দিয়েছেন, যেখানে ট্রাম্পের ক্ষেত্রে তা ৩৬ শতাংশ।

জরিপে আরও দেখা গেছে, ন্যাটো জোট থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পক্ষে খুব কম সমর্থন রয়েছে। মাত্র ১৬ শতাংশ এ প্রস্তাবকে সমর্থন করেছেন, যদিও এ বিষয়ে আগেও হুমকি দিয়েছেন ট্রাম্প।

উল্লেখ্য, চলমান ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ তৈরি হয়েছে, যা ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪