| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারকাদের মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে লাল সালাম ন্যান্সির

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ২০:৫১:২৯:অপরাহ্ন  |  ১২৭১ বার পঠিত
তারকাদের মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে লাল সালাম ন্যান্সির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ছিটকে পড়েন শোবিজ অঙ্গনের তারকারা। রুমানা মোর্শেদ কনকচাঁপা, বেবী নাজনীনদের মতো হেভিওয়েট তারকারাও পাননি মনোনয়ন। 

গতকাল সোমবার থেকেই সামাজিক মাধ্যমে চর্চিত হচ্ছে বিষয়টি। এবার এ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিএনপিকে তিনি দিলেন লাল সালাম।

আজ ২১ এপ্রিল নিজের ফেসবুকে ন্যান্সি লেখেন, ‘গায়িকা, নায়িকা,অভিনেত্রী,মডেল— এসব তারকাদের শো পিস না বানিয়ে ত্যাগী যোগ্য রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।’ 

মন্তব্যের ঘরে ন্যান্সির সঙ্গে সহমত প্রকাশ করেছেন অনেকে। কেউ লিখেছেন, ‘এজন্যই আপনাকে এতো পছন্দ প্রিয় শিল্পী।’ কারও কথায়, ‘আপনার সাথে আমিও একমত।’

গেল ১০ এপ্রিল বিএনপি নারী সংরক্ষিত আসনে তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। তিন দিনে এক হাজার তিনশো জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। তাদের মধ্যে ছিলেন কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, ফারহানা চৌধুরী, রিনা খান, রুকাইয়া জাহান চমক। কিন্তু গতকাল ২০ এপ্রিল মনোনীতদের তালিকা থেকে জানা যায় কোনো তারকার ভাগ্য খোলেনি। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪