| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ, শান্তি চুক্তির আশাবাদ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ০৫:৩৩:৩৯:পূর্বাহ্ন  |  ১৪০৪ বার পঠিত
ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ, শান্তি চুক্তির আশাবাদ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে তিনি আশাবাদও প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ গ্রহণ করায় তিনি ব্যক্তিগতভাবে এবং ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনিরের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। খবর আলজাজিরা।

তিনি বলেন, পাকিস্তান আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাশাপাশি দুই পক্ষই যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনায় একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখবে।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য একটি প্রস্তাব দেওয়ার সুযোগ দিতে পরিকল্পিত হামলা স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল।

ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও লেখেন, সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখতে এবং সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইরান তাদের প্রস্তাব না দেওয়া পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানো হবে।

ট্রাম্পের ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, তেহরানের অবস্থান পরে জানানো হবে।জানায়, তেহরানের অবস্থান পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪