| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৬:৩১:৩৭:অপরাহ্ন  |  ৮০৬ বার পঠিত
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের বিমান হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়, এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিনতে জবেইল, খিয়াম এবং হান শহরের বিভিন্ন আবাসিক এলাকাকে লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে।

মাঠ পর্যায়ে থাকা সংবাদদাতাদের বরাত দিয়ে জানানো হয়, ইসরায়েলি সামরিক বাহিনী মূলত জনবসতিপূর্ণ এলাকাগুলোতেই এই হামলা চালিয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভীতি ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে আবাসিক এলাকায় এই আকস্মিক হামলার কারণে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন।

উল্লেখ্য, লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি দুই পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু সেই যুদ্ধবিরতির মধ্যেই এই হামলা নতুন করে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪