| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিবিসি

ট্রাম্পের যুদ্ধবিরতি অর্থহীন, হরমুজে জাহাজে গুলির অভিযোগে উত্তেজনা বাড়ছে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৭:২৭:৫৮:অপরাহ্ন  |  ৩৯৫ বার পঠিত
ট্রাম্পের যুদ্ধবিরতি অর্থহীন, হরমুজে জাহাজে গুলির অভিযোগে উত্তেজনা বাড়ছে
ছবির ক্যাপশন: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই.সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি সম্প্রসারণকে “অর্থহীন” বলে মন্তব্য করেছেন ইরানের এক জ্যেষ্ঠ উপদেষ্টা। তিনি দাবি করেন, এই ঘোষণা মূলত হঠাৎ সামরিক হামলার প্রস্তুতির অংশ।

এদিকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানিয়েছে, প্রণালিতে অন্তত দুটি জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী(আইআরজিসি) ওই এলাকায় তিনটি জাহাজে হামলা চালিয়েছে। এর মধ্যে ‘ইউফোরিয়া’ নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সেটি বর্তমানে ইরানের উপকূলের কাছে আটকে আছে বলে দাবি করা হয়েছে। এছাড়া ‘এমএসসি ফ্রানচেস্কা’ ও ‘এপামিনোন্দাস’ নামের আরও দুটি জাহাজ জব্দ করে ইরানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মেরিটাইম গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, পানামার পতাকাবাহী ‘এমএসসি ফ্রানচেস্কা’ জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের সময় হামলার শিকার হয়। হামলার সময় জাহাজটি ইরানের উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে ছিল। এতে জাহাজটির বাহ্যিক কাঠামো ও অভ্যন্তরীণ অংশে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগের দফার আলোচনায় ইরান ‘সদিচ্ছা’ দেখালেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই আন্তরিকতা দেখা যায়নি।

এ পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালিতে এই ধরনের সামরিক তৎপরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪