| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালিতে উত্তেজনা ফের তীব্র, তিন বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ২০:২৩:৪০:অপরাহ্ন  |  ৭৮১ বার পঠিত
হরমুজ প্রণালিতে উত্তেজনা ফের তীব্র, তিন বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে আবারও উত্তেজনা বেড়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এবং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার ওমান উপকূল ও প্রণালির পশ্চিমাঞ্চলে অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজে গুলি ও রকেট হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-কে দায়ী করা হচ্ছে।

ইউকেএমটিও জানায়, ওমানের উত্তর-পূর্বাঞ্চলে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজের কাছে একটি গানবোট এসে রকেট-চালিত গ্রেনেড (RPG) ও ভারী অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এতে জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ (ব্রিজ) ক্ষতিগ্রস্ত হলেও নাবিকরা নিরাপদ রয়েছেন এবং বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

জাহাজটির ক্যাপ্টেনের বরাত দিয়ে জানানো হয়, হামলার আগে ইরানি গানবোটটি কোনো সতর্কতা ছাড়াই খুব কাছাকাছি চলে আসে এবং পরে গুলি চালানো শুরু করে।

এ ছাড়া ওমানের পশ্চিমাঞ্চলে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী আরেকটি কনটেইনার জাহাজেও গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় জাহাজটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট জাহাজগুলোকে বারবার সতর্ক করা হলেও তারা নির্দেশনা মানেনি। আইআরজিসি বলছে, “নৌ-নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের কারণে” এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই ভূ-রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বিরোধ এবং সাম্প্রতিক নৌ-অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, এই প্রণালিতে বারবার সংঘাত ও হামলার ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং নৌবাণিজ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪