| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওবায়দুল কাদেরকে ঘিরে বিস্ফোরক অভিযোগ অলি আহমদের

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ২২:৩২:১৪:অপরাহ্ন  |  ১০৪৩ বার পঠিত
ওবায়দুল কাদেরকে ঘিরে বিস্ফোরক অভিযোগ অলি আহমদের
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি দাবি করেছেন, কক্সবাজার থেকে নিয়মিত ইয়াবা সংগ্রহ করতেন এই শীর্ষ নেতা।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ অভিযোগ করেন অলি আহমদ।

তিনি বলেন, ওবায়দুল কাদের প্রতি মাসে একাধিকবার কক্সবাজার সফর করতেন এবং সেখান থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট নিয়ে আসতেন। এ প্রসঙ্গে তিনি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির নামও উল্লেখ করেন।

অলি আহমদের দাবি, ওই সময় অনেকেই এসব সফরকে প্রশাসনিক বা উন্নয়নমূলক কার্যক্রম মনে করলেও প্রকৃত উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি প্রশ্ন তোলেন, অন্য অঞ্চলের পরিবর্তে কেন বারবার কক্সবাজারেই সফর করা হতো।

মাদক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় মাদক অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে জনপ্রতিনিধিদের একটি অংশ এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। দ্রুত অর্থ উপার্জনের লক্ষ্যে কেউ কেউ এই পথে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংসদের সদস্যদের নিয়েও কঠোর সমালোচনা করেন এলডিপি সভাপতি। তিনি দাবি করেন, বর্তমান সংসদের একটি বড় অংশ ব্যবসায়ী এবং তাদের মধ্যে অনেকেই পর্যাপ্ত শিক্ষিত নন। এমন ব্যক্তিরাই আইন প্রণয়নে যুক্ত থাকায় দেশের জন্য তা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪