| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের ‘গুপ্ত’ ইস্যুতে সংসদে উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্য

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ২২:৪৩:০৭:অপরাহ্ন  |  ১০০০ বার পঠিত
চট্টগ্রামের ‘গুপ্ত’ ইস্যুতে সংসদে উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্য
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: চট্টগ্রামের একটি ঘটনার জেরে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘গুপ্ত’ শব্দকে কেন্দ্র করে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেখা গেছে।

বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়ান অভিযোগ করেন, সরকারকে বিব্রত করতে বিরোধী দল পরিকল্পিতভাবে চক্রান্ত করছে। তিনি বলেন, সংসদে বিরোধী সদস্যদের আচরণে মনে হচ্ছে, তারা দেশে স্বাভাবিক রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে আগ্রহী নয়।

চট্টগ্রাম সিটি কলেজে সাম্প্রতিক সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ‘গুপ্ত’ শব্দ ব্যবহারকে কেন্দ্র করে ছাত্রদলের ওপর হামলা চালানো হয়েছে। তার ভাষায়, এ ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

তবে সরকারদলীয় এ বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে অসংসদীয় ও হুমকিমূলক ভাষা ব্যবহার করা হয়েছে, যা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) দাবি জানান তিনি।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, “জনগণ বসে থাকবে না”—এ ধরনের বক্তব্য উসকানিমূলক এবং সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী। এতে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আলোচনায় সরকারদলীয় সংসদ সদস্য আরও বলেন, বর্তমান সরকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। কিন্তু বিরোধী দলের কিছু কার্যক্রম সেই অগ্রযাত্রাকে ব্যাহত করছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে, সংসদে এ ধরনের তর্ক-বিতর্কে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪