| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশ শনিবার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ২২:২৮:৪৫:অপরাহ্ন  |  ৫৭৮২৫০ বার পঠিত
সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশ শনিবার

স্টাফ রিপোর্টার: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান-এ আগামী শনিবার (২৫ এপ্রিল) ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’-এর ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২২ এপ্রিল) দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পাশাপাশি জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের শীর্ষ নেতৃবৃন্দও এতে অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই বিপ্লব’-এ নিহতদের স্মরণ এবং আহতদের সম্মান জানাতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে শহীদ পরিবারগুলোর সদস্যদের উপস্থিতি এবং তাদের বক্তব্য তুলে ধরারও পরিকল্পনা রয়েছে।

রাজনৈতিক সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত নেতৃত্বাধীন জোটের দেশব্যাপী আন্দোলনের ধারাবাহিকতায় এই সমাবেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির প্রদর্শন করেছে জোটটি।

শনিবারের কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ঢাকা মহানগরীসহ আশপাশের জেলাগুলোতে কর্মী সমাবেশ, লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম চালানো হচ্ছে। সমাবেশস্থলে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন প্রস্তুতিও চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই সমাবেশ থেকে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনকেন্দ্রিক কৌশল এবং চলমান আন্দোলনের দিকনির্দেশনা তুলে ধরা হতে পারে। পাশাপাশি সরকারের প্রতি বিভিন্ন দাবিও উপস্থাপন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪