| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপি আমির হামজার নামে আবারও উকিল নোটিশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৫:৫২:৪৬:অপরাহ্ন  |  ১৯৭ বার পঠিত
এমপি আমির হামজার নামে আবারও উকিল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য আমির হামজাকে ফের উকিল নোটিশ দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করায় এ নোটিশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব আই-ইয়াশ ইমনের পক্ষে কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম নুরুল এ নোটিশ পাঠান।

উকিল নোটিশে বলা হয়েছে, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রের একজন সম্মানিত ব্যক্তি। মুফতি আমির হামজা সম্প্রতি এক বক্তব্যে তাকে ‘ফজু পাগলা’ বলে আখ্যায়িত করেন। পাশাপাশি তাকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানোর কথাও বলেন। এছাড়া তাকে ‘কুকুর মারার ইনজেকশন’ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

নোটিশে আরও বলা হয়, ফজলুর রহমানকে দেশ ও জাতির কাছে হেয় প্রতিপন্ন করার জন্য সুপরিকল্পিতভাবে এমন বক্তব্য দেওয়া হয়েছে। এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সম্মানহানি হয়েছে এবং তিনি সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে আমির হামজা তার বক্তব্যের ব্যাপারে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সমস্ত দায়-দায়িত্ব তাকে বহন করতে হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন বক্তব্যের অভিযোগে মুফতি আমির হামজাকে দুটি উকিল নোটিশ পাঠানো হয়। এছাড়া জ্বালানি মন্ত্রীকে নিয়ে দেওয়া বক্তব্যের কারণে তার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় নির্ধারিত সময়ে আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪